বিশিষ্ট সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর নতুন ছয়টি মৌলিক গানের মিউজিক ভিডিও সিডিতে পাওয়া যাবে। ‘এ শহরের গান’ শিরোনামের সিডিটি পাওয়া যাবে গান জানালা ইউটিউব চ্যানেলে। গানগুলো লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন। বাকি তিনটি গানের সুর করেছেন লাবু রহমান, তমাল ও সজীব দাস। গত ৫ আগস্ট সবগুলো গানের মিউজিক ভিডিওর কাজ স¤পন্ন হয়েছে বলে জানান ফাহমিদা নবী। মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন ফাহমিদা নবী ও আশিক। ফাহমিদা নবী বলেন, এখন তো নতুন গান এলে শুধু ইউটিউবেই প্রকাশিত হয়। কিন্তু আমরা ক্যাসেটের যুগে, সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে একটা উন্মাদনার মধ্যে, যে একটা উচ্ছ্বাসের মধ্য দিয়ে সময় পার করতাম, সেটা এই ইউটিউবের যুগে অনুপস্থিত। খুব মিস করি সেই সিডির যুগ, ক্যাসেটের যুগ। মিস করি বলেই সিদ্ধান্ত নিয়েছি, আমার নতুন মৌলিক ছয়টি গান ডিজিটাল সিডিতে প্রকাশ করব। আমি চাই শুধু ইউটিউবে নয়, কেউ যদি নিজের মতো করে গানগুলো সংগ্রহ করতে চায়, তারাও যেন তা করতে পারে। শিঘ্রই গানগুলো অ্যালবাম আকারে সিডিতে এবং ইউটিউবে প্রকাশ পাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews