ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (২৫ মে) ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধানের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে ইরানে ৮৭ ধরে এই বিধিনিষেধ চলছিল, যা দেশটির সাধারণ নাগরিক ও অর্থনীতিকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে।

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকসের তথ্য অনুযায়ী, বেশিরভাগ ইরানি ৮৭ দিন ধরে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহার করতে পারেননি। কেবল অল্প কিছু নাগরিকের কাছেই ব্যয়বহুল ও উন্নত ভিপিএন ছিল, যা এই বিধিনিষেধ এড়িয়ে যেতে সক্ষম ছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews