ভারতীয় অভিনেত্রী জেসমিন ভাসিনের সময়টা ভালো যাচ্ছে না। এ বছর একের পর এক শারীরিক জটিলতায় বিপর্যস্ত তিনি। অদ্ভুত অভিজ্ঞতার মধ্যদিয়ে যেতে হচ্ছে ‘বিগ বস’ ও ‘খতরো কে খিলাড়ি’ তারকাকে। কিছুদিন আগেই দুবাইয়ে নিজের জন্মদিন উদ্যাপন করতে গিয়ে তীব্র পেটের যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন।

পরে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি ‘টার্মিনাল আইলাইটিস’ নামক অন্ত্রের একটি গুরুতর ইনফেকশনে আক্রান্ত। সেই শারীরিক অসুস্থতার রেশ কাটতে না কাটতেই এবার আরও একটি বড় বিপদের সম্মুখীন অভিনেত্রী। ‘খতরো কে খিলাড়ি-১৫’র সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। আঘাত পাওয়ার পর চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টার বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। সেই আঘাতের ফলে কিছু সময়ের জন্য নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি। আর সেই ঘটনার পর অনেক পুরনো স্মৃতিও মনে করতে পারছেন না। জেসমিন জানান, স্টান্টটি শেষ হওয়ার ঠিক পর মুহূর্তে কী ঘটেছিল, তা তার কিছুই মনে ছিল না। এমন একটি ঘটনা যে তার জীবনে ঘটতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও সেই সময়ের স্মৃতি পুরোপুরি ফিরে পাননি এই অভিনেত্রী।

এখনো অনেক বিষয় তার মনের আড়ালেই রয়ে গেছে বলে চিন্তিত তিনি। শারীরিক এমন প্রতিকূল অবস্থার মধ্যেও নিজের অদম্য মানসিক শক্তি দেখিয়েছেন অভিনেত্রী। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews