লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশীসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি সিরীয় নাগরিক।

সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে। তবে নিহত বাংলাদেশী নাগরিকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Lorient-today

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান ও হামলা অব্যাহত রাখে। বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এর জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ।

সূত্র: লরিয়েন্ট টুডে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews