ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে বানতারগেবাং নামে দেশের বৃহত্তম আবর্জনা স্তূপ বা বর্জ্যভূমিধসের ঘটনায় মাটির নিচ থেকে সাতজনের লাশ উদ্ধারের পর উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জাকার্তার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি এক বিবৃতিতে বলেছেন, উদ্ধারকারীরা গত রোববার তিন ও সোমবার আরো চারজনের লাশ উদ্ধার করেছে।

গত রোববার বিকেলে বানতারগেবাংয়ে রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার (১৬ মাইল) দূরে অবস্থিত একটি বর্জ্যস্থলে ভূমিধসের ঘটনায় আটকা পড়া ট্রাক ও খাদ্যদোকানগুলো চাপা পড়ে যায়। এতে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকর্মীরা হতাহতদের খুঁজে বের করতে ব্যাকহো, ট্র্যাকিং কুকুর এবং থার্মাল ড্রোন ব্যবহার করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ভারী বৃষ্টির ফলে এই ধসের ঘটনা ঘটেছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews