ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনায় বসবে না।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি গণমাধ্যমের ওই প্রতিবেদন নাকচ করে দেন।

প্রতিবেদনটিতে বলা হয়েছিল, ইরানের ওপর যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার পর, দেশটির কর্মকর্তারা সপ্তাহান্তে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনা শুরুর উদ্যোগ গ্রহণ করেছেন।

তেহরানের প্রভাবশালী সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান লারিজানি বলেন, ইরান এমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

তিনি বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার পর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে দেশটির ওপর হামলা ব্যাপক হামলা শুরু করে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews