বাংলাদেশে যাত্রা শুরু করলো ওয়ান-ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ নাজিম উদ্দীন আল আজাদ।

ওয়ান ওয়ান ফাউন্ডেশন চেয়ারম্যান রুহুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আলোচনায় অংশ নেন, ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, ড. আজিজুল্লাহ্ এম. নুরুজ্জামান, আবু ইউসুফ জোবায়ের উল্লাহ্, এ্যাডভোকেট মো. শফিকুর রহমান, ইঞ্জিনিয়ার আলী আজম, ওয়ান ওয়ান ফাউন্ডেশন  নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, পরিচালক জান্নাতুল ফেরদৌসী, ড. নাহিদ আফরিন নিসা।

বক্তারা তৃণমূল পর্যায় পর্যন্ত ঐক্য প্রতিষ্ঠা করে দেশ গড়ার কাজে মনোনিবেশ করতে তরুণদের প্রতি আহ্বান জানান।

আয়োজকরা বলেন, ওয়ান ওয়ান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সেবামূলক প্রতিষ্ঠান। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণ ও নারী সমাজের উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করলো।

প্রতিষ্ঠানটি স্বাস্থ্য শিক্ষা, স্বাক্ষরতা, অধিকার সচেতনতা, কর্মসংস্থান সৃষ্টি, যুব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু-পরিবেশ সংরক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিক কাজ করবে।

এছাড়াও নাগরিক অধিকার ও আইনী সচেতনতা, বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা, যুব সমাজের নৈতিকতা, নেতৃত্ব ও দক্ষতা, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য জ্ঞান, নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা এবং উন্নয়ন গবেষণার মাধ্যমে নীতি নির্ধারণী সহায়তা দেবে এ প্রতিষ্ঠান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews