নবীন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অনন্যা পান্ডেকে নিয়ে বরাবরই দর্শকমনে কৌতূহল। শোনা যায়, আচমকাই আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরে। যদিও তাঁরা একে-অপরের প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। এর মাঝেই অনন্যা পান্ডের নাম জড়ায় মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে। আদিত্যর সঙ্গে প্রেম ভাঙার মাসখানেক পর আম্বানিদের অনুষ্ঠানেই নাকি এই মডেলের সঙ্গে পরিচয় হয় অভিনেত্রীর। সেখান থেকেই ওয়াকার ব্লাঙ্কার সঙ্গে বন্ধুত্বের সূত্রপাত। সাম্প্রতিককালে ব্লাঙ্কার জন্মদিনে অনন্যার শুভেচ্ছাবার্তা যেন প্রেমগুঞ্জন আরও বেশি উসকে দিয়েছিল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ব্লাঙ্কার একটি ছবি পোস্ট করে অনন্যা লিখেছিলেন, ‘হ্যাপি বার্থ ডে ওয়াকি। তুমিই সেরা।’ আরও এক পোস্টে অনন্যা একটি কেকের ছবি পোস্ট করে লেখেন, ‘আমার মনে হয় এই কেকটা সেরা।’ সেসব আদুরে পোস্ট কিন্তু নজর এড়ায়নি নেটভুবনের। দুয়ে দুয়ে চার করে একাংশ ধরেই নেন যে যুগল সম্পর্কে রয়েছেন। ষ শোবিজ ডেস্ক