ইউরোপের দেশ হাঙ্গেরির এক মহাসড়কে পোল্যান্ডের নিবন্ধিত একটি বাস উল্টে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ও পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ১টার দিকে (শনিবার গ্রিনিচ মান সময় ২৩০০) রাজধানী বুদাপেস্টের পূর্বদিকে মেসোকেরেস্তেসের কাছে এম-৩ মহাসড়কে বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র : এএফপি/বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews