বিশ্বখ্যাত সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার-এর দীর্ঘদিনের ‘হারানো’ একটি বাড়ির সন্ধান মিলেছে প্রায় ৪০০ বছর পর- এমনটাই দাবি করেছেন গবেষকরা। ইতিহাসবিদদের মতে, ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড-আপোন-অ্যাভন অঞ্চলে অবস্থিত এ বাড়িটি শেক্সপিয়ারের জীবনের গুরুত্বপূর্ণ সময়ের সঙ্গে জড়িত ছিল। নতুন গবেষণায় পুরোনো নথি, মানচিত্র এবং প্রতœতাত্ত্বিক তথ্য বিশ্লেষণ করে এর অবস্থান চিহ্নিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের ধারণা, বাড়িটি শেক্সপিয়ারের পারিবারিক সম্পত্তির অংশ ছিল এবং তার সাহিত্যিক জীবনের প্রেক্ষাপট বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষকরা বলছেন, আবিষ্কারটি শুধু শেক্সপিয়ারের ব্যক্তিগত জীবনের নতুন দিক উন্মোচনই করবে না, বরং ১৬শ শতকের ইংল্যান্ডের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কেও নতুন তথ্য দেবে। এ আবিষ্কার সাহিত্যপ্রেমী ও ইতিহাসবিদদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। সূত্র : জে এন।