যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকির প্রেক্ষিতে ফিনল্যান্ড কঠোর অবস্থান নিয়েছে। ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট সাউলি নিনিস্টো সতর্ক করে বলেছেন, আঞ্চলিক অখ-তা ইউরোপের জন্য একটি ‘রেড লাইন’ বা অনতিক্রম্য সীমারেখা।
নিনিস্টো ফিনিশ সম্প্রচার মাধ্যম এমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেউ কল্পনাও করতে পারেনি যে, ন্যাটোর প্রধান সদস্য রাষ্ট্র আরেক ন্যাটো সদস্য রাষ্ট্রের ভূখ- দখলে হুমকি দেবে’। তিনি আরো সতর্ক করে দেন যে, গ্রিনল্যান্ডের ওপর কোনো সামরিক পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়নের লিসবন চুক্তির পারস্পরিক সহায়তা ধারাকে সক্রিয় করতে পারে।


ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েনও গ্রিনল্যান্ড ও ডেনমার্কের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, এ অঞ্চলের ‘সার্বভৌমত্ব ও অখ-তা অলঙ্ঘনীয়’। তিনি মার্কিন শুল্ক হুমকির জবাবে ‘অবিচল, ঐক্যবদ্ধ ও সমানুপাতিক’ প্রতিক্রিয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার সাথে যেতে অস্বীকৃতি জানানো আটটি ইউরোপীয় দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিল। এ বিষয়ে আটটি ইউরোপীয় দেশ- ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য- যুক্ত বিবৃতি দিয়ে মার্কিন শুল্ক চাপের তীব্র প্রতিবাদ জানায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews