নেত্রকোনার বারহাট্টায় বিশেষ অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ ভারতীয় মদের বোতল, নগদ টাকাসহ এক ব্যাবসায়ীকে আটক করেছে।
আটক আকাশ গৌড় (২৬) জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের আসমা বাজার সংলগ্ন (মডেল স্কুল মোড়) এলাকার রাধে শ্যাম গৌড়ের ছেলে।
শুক্রবার বিকালে নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রেজওয়ান আহমেদ পিপিএম ক্ষুদে বার্তায় পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টিম বারহাট্টা উপজেলার আসমা বাজার সংলগ্ন মডেল স্কুলের মোড়ে অভিযান চালিয়ে একজনকে আটক করে। এসময় আটক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৩৪ হাজার টাকাসহ ভারতীয় মদের বোতল উদ্ধার করে।
উদ্ধার করা মদের আনুমানিক মূল্য ১,৯৬,০০০ টাকা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত