এক্সবক্স গেমিং বিভাগে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। যা কোম্পানিটির বৈশ্বিক কর্মীবাহিনীর প্রায় ২ শতাংশ।

সোমবার (৬ জুলাই) বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট কর্পোরেশন জানায়, এ পুনর্গঠনের আওতায় এক্সবক্সের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনা হচ্ছে। আগামী অর্থবছরে গেমিং বিভাগ থেকে প্রায় ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করা হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এছাড়া চারটি গেম স্টুডিও আলাদা করে দেয়া বা বিক্রি করা হবে। আর পঞ্চম একটি স্টুডিওকে পর্যালোচনার আওতায় আনা হয়েছে। এ প্রক্রিয়ার পর সেটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তও নেয়া হতে পারে বলে জানিয়েছে কোম্পানিটি। সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews