অনলাইন গেমে আসক্তির বিরুদ্ধে বাবা–মায়ের আপত্তিকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে তিন বোন তাদের নবম তলার অ্যাপার্টমেন্ট থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আত্মহত্যার আগে তারা একটি হাতে লেখা চিরকুট রেখে যায়, যেখানে লেখা ছিল— “সরি, পাপা।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করছে।

নিহত তিন বোন হলো—পাখি (১২), প্রাচি (১৪) ও বিশিকা (১৬)। অভিযোগ উঠেছে, তারা একটি অনলাইন কোরিয়ান টাস্কভিত্তিক গেমের প্রতি অতিরিক্ত আসক্ত ছিল, যা তাদের আত্মহত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভির।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিন বোন প্রায় সব কাজ একসঙ্গেই করত—গোসল, খাওয়া, ঘুমানো এমনকি দৈনন্দিন অন্যান্য কাজও।

প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির সময় তারা একটি তথাকথিত “কোরিয়ান লাভ গেম”-এর প্রতি ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়ে। এই আসক্তির কারণে তারা অন্য কাজে আগ্রহ হারিয়ে ফেলে। এমনকি অভিযোগ রয়েছে, তারা প্রায় দুই বছর ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল।

এমআর// 




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews