ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসনে ৫৬৬ ভোটকেন্দ্রে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার নাটোর জেলায় ৫৬৬ কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরে চারটি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১২৫টি ভোটকেন্দ্রে ৩ লাখ ৬৮ হাজার ২৭৬ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৫৯৫ জন, নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৬৭৯ জন এবং এ আসনে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৫৬টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৬ হাজার ৮৮৬ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ৬৫৫ জন, নারী ভোটার ২ লাখ ৫ হাজার ২২২ জন এবং তৃতীয় লিঙ্গের ৯ জন ভোটার রয়েছে।
নাটোর-৩ (সিংড়া) আসনে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। ১১৮টি ভোটকেন্দ্রে ৩ লাখ ২৬ হাজার ৮৭২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮৮ জন, নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৭৮১ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ১৬৭টি ভোটকেন্দ্রে ৪ লাখ ৪৫ হাজার ১৭২ জন ভোটার রয়েছে। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩৪৮ জন, নারী ভোটার ২ লাখ ২৩ হাজার ৮২১ জন এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টা থেকে নাটোর জেলার চারটি আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনী, র্যাব, বিজিবি মাঠে টহলে রয়েছে।
বিডি-প্রতিদিন/তানিয়া