এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, ২৮ নম্বর কেন্দ্রে এক থেকে দেড় ঘন্টা পর আমার পোলিং এজেন্টকে ঢুকতে দেওয়া হয়েছে। এতোক্ষণ কেন্দ্রে কি হয়েছে আমি জানি না। যারা আমার এজেন্টকে আটকিয়েছে তারা প্রশাসন না গোন্ডা বাহিনী। তিনি বলেন, এতোদিন মাইর খেয়েছি এখন মাইর দিলে পাল্টা মাইর দেওয়া হবে। বৃহস্পতিবার বেলা পৌণে ১২টায় শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজে ভোট কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সামনে এই অভিযোগ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গেসঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও বাড়তে দেখা গেছে। দুপুর গড়ালে কিছু কিছু কেন্দ্রে ভোটারদের ঢল নামতে দেখা যায়। এদিকে যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের উপস্থিতিতে ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রিসাইডিং অফিসার ইমরান হোসেন বলেন, এখানে তিনটি কেন্দ্রে সাড়ে ১০ হাজার ভোটার রয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews