টেলিভিশনের টকশোতে ভালো কথা বললেও বাস্তবে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, “অনেকেই টকশোতে ভালো ভালো কথা বলছেন, কিন্তু বাস্তবে ভোটারদের টাকা দিচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশন তাদের কীভাবে দেখছে, সেটি জানতে চেয়েছি। ইসি জানিয়েছে, এ ধরনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “লাখ লাখ নারীদের বিশেষ কাপড় তৈরি হচ্ছে, ব্যালট পেপার তৈরি করতে গিয়ে অনেকেই ধরাও পড়ছে। এসব অনাচার কীভাবে রোধ করা হবে, সে বিষয়ে ইসির করণীয় জানতে চাওয়া হয়েছে। ইসিকে বারবার বলা হলেও এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”

বৈঠকে অংশ নেওয়া বিএনপির এই নেতা বলেন, “এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তারা সবাই গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে একসঙ্গে আন্দোলন করেছে।”

ব্যালট পেপার বিতরণ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছালে আমরা খুশি হতাম। তবে পরিস্থিতি বিবেচনায় আগের দিন ব্যালট পাঠানো হচ্ছে। এতে প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews