তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

জীবিকার তাগিদে অবৈধভাবে ভারতের মেঘালয় পাহাড়ে কয়লার গুহায় গিয়ে পাথরচাপায় মুজিবুর রহমান (৪০) নামে সুনামগঞ্জের তাহিরপুরের এক যুবক নিহত হয়েছেন।

তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর গুহার ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানায়, ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তের লালঘাট এলাকা দিয়ে মুজিবুর রহমানসহ কয়েকজন চোরাই পথে ভারতে প্রবেশ করেন। সেখানে কয়লার গুহার ভেতর গিয়ে কয়লা উত্তোলনের সময় উপর থেকে পাথর মাথার পড়ে মাথা থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে কৌশলে ভারত সীমান্ত অতিক্রম করে বিকেলে বাংলাদেশে নিহতের বাড়িতে নিয়ে আসে।

খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews