লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বুধবার এ সতর্কতা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর, লেবাননের বাসিন্দাদের জন্য এটি তৃতীয় সতর্কবার্তা।

জেরুজালেম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, আইডিএফ দক্ষিণ উপশহরজুড়ে হিজবুল্লাহর সামরিক অবকাঠামোর বিরুদ্ধে অভিযান ও হামলা চালিয়ে যাচ্ছে। নিজেদের নিরাপত্তার জন্য অবিলম্বে এলাকা ত্যাগ করুন।

এ সময় তিনি সরিয়ে নেওয়ার জন্য হারেত হ্রেইক, বুর্জ আল-বারাজনেহ ও ঘোবেইরিসহ কয়েকটি এলাকার নাম উল্লেখ করেন।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews