বর্তমানে ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় মুখ এবং ‘পুষ্পা’ খ্যাত তারকা আল্লু অর্জুন। হাতে এই মুহূর্তে একাধিক কাজ নিয়ে ব্যস্ত এ অভিনেতা।

আল্লু তার মধ্যে অন্যতম পরিচালক অ্যাটলির 'রাকা'। এছাড়াও একাধিক বলিউড প্রজেক্টে কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।এসব কাজের জন্য নিয়মিত হায়দরাবাদ থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে তাকে। তবে সম্প্রীতি গুঞ্জন শোনা যাচ্ছে, নিজের চেনা শহর হায়দরাবাদ ছাড়ছেন এই অভিনেতা।

নিয়মিত হায়দরাবাদ থেকে মুম্বাই যাতায়াত করতে হচ্ছে আল্লুকে। সে কারণে ভোগান্তি এড়াতে নাকি হায়দরাবাদ ছাড়ছেন অর্জুন।

এরই মধ্যে শোনা যাচ্ছে, মুম্বাইয়ে পাকাপাকি ঠিকানা হতে চলেছে আল্লুর। এই জল্পনা নিয়ে এখনও প্রকাশ্যে কিছু জানাননি আল্ল। ঘনিষ্ঠ মহলের দাবি, পুরোপুরি হায়দরাবাদ ছাড়ছেন না আল্লু। বরং কাজের প্রয়োজনে মুম্বাইয়ে থাকতেই এই ভাবনা। তার পরিবার, বাড়ি, সবাই হায়দরাবাদেই থাকেন।

ইন্ডাস্ট্রির একাংশ মনে করছে, দক্ষিণী তারকাদের বলিউডে কাজ বাড়ার সঙ্গে সঙ্গে মুম্বইয়ে দ্বিতীয় ঠিকানা তৈরির প্রবণতাও ক্রমশ বাড়ছে। সেই পথেই হয়তো হাঁটতে চলেছেন আল্লু। যদিও এই বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

বিডি প্রতিদিন/আরকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews