দক্ষিণ কোরিয়ার চিপ নির্মাণকারী বৃহৎ প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের শ্রমিক ইউনিয়ন তাদের পূর্বনির্ধারিত ধর্মঘট বৃহস্পতিবার (২১ মে) থেকে শুরু করবে।

তারা বুধবার জানিয়েছে, বোনাস প্রদান সংক্রান্ত বিরোধে কোম্পানির ব্যবস্থাপনার সাথে আলোচনা ব্যর্থ হওয়ায়, তারা এ কর্মসূচি শুরু করতে যাচ্ছে।

শ্রমিক ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, ১৯ মে রাত ১০টার দিকে তারা জাতীয় শ্রম সম্পর্ক কমিশনের দেয়া মধ্যস্থতার প্রস্তাবে সম্মত হয়েছিল। তবে কোম্পানি কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, শ্রমিক ইউনিয়ন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার থেকে আইনগতভাবে সাধারণ ধর্মঘট শুরু করবে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews