ফ্যাসিস্ট শেখ হাসিনার আমি-ডামির নির্বাচনের এমপি ক্রিকেটার সাকিব আল হাসানকে সমর্থন করা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী সাবেক বিসিবি পরিচালক আসিফ আকবর। গত বৃহ¯পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। আসিফ লিখেন, দেশের গ্রেট প্লেয়ার হিসেবে তার প্রতি সিমপ্যাথি ছিল। আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট। বিলম্বিত বোধোদয়ের জন্য আমি লজ্জ্বিত, দূঃখিত, ক্ষমাপ্রার্থী। উল্লেখ্য, গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে লন্ডনে কেক কেটে উদযাপন করেন আসিফ। ভিডিওতে দেখা যায়, কেক কেটে সাকিবকে খাইয়ে দিচ্ছেন আসিফ। এরপর সাকিবও আসিফকে কেক খাইয়ে দেন।