কিশোরগঞ্জের কটিয়াদীতে নৌকা ডুবে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শুক্রবার (১ মে) দুপুরে কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে ধানবোঝাই নৌকা ডুবে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আরিফুর রহমান ওরফে কালা মিয়া (২৮)। তিনি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের সিংহেশ্বর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার চান্দপুর ইউনিয়নের রৌওয়া বিলে কয়েকজন শ্রমিক ধান কাটার কাজ করছিলেন। এক ভাগ ধান কেটে নৌকায় বোঝাই করে বিল পার হওয়ার সময় অতিরিক্ত ওজনে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুজন শ্রমিক সাঁতরে পাড়ে উঠতে পারলেও আরিফুর তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ভৈরব থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিলের তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে।

কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মো. শ্যামল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ধান কাটা শ্রমিকের মরদেহটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এনআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews