ডেইলি সিলেট ডেস্ক ::

প্রথমবারের মতো বলিউড নবাব সাইফ আলি খানের সঙ্গে কাজ করলেন প্রথিতযশা পরিচালক প্রিয়দর্শন। আর সেই সুবাদে সাইফকে কাছ থেকেই পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে তার। কাজের প্রতি একাগ্রতায় মুগ্ধতার পাশাপাশি বলিউড অভিনেতাকে ‘লোভী’ ও ‘পরিণত শিশু’ বললেন এই সাড়া জাগানো পরিচালক।

প্রিয়দর্শনের আগামী সিনেমা ‘হৈবান’-এ প্রথমবার কাজ করছেন বলিউড নবাব সাইফ আলি খান। একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক। এক সাক্ষাৎকারে সাইফকে ‘লোভী, কিন্তু বাধ্য’ অভিনেতা উল্লেখ করে তার প্রতি কীভাবে আস্থা তৈরি হয়েছিল, সেটিও জানান।

পরিচালকের মতে, সাইফের মধ্যে কাজ শেখার এবং চরিত্রকে গভীরে গিয়ে বোঝার এক অদ্ভুত লোভ রয়েছে। তবে এই লোভই তাকে একজন খাঁটি অভিনেতা হিসেবে গড়ে তুলেছে। শুটিংয়ের শুরুর দিকে সাইফের মনে একাধিক প্রশ্ন থাকলেও পরিচালকের যুক্তি শুনলেই তিনি সব নির্দেশ মেনে চলতেন। কাজের প্রতি এই গভীর আগ্রহ আর নিষ্ঠাই ধীরে ধীরে দুজনের মধ্যে শক্ত বিশ্বস্ততা তৈরি করে।

শুটিং সেটের অবসর সময়ে স্মার্টফোনের বদলে সাইফ আলি খান বুঁদ হয়ে থাকেন বইয়ের পাতায়। প্রিয়দর্শনের চোখ এড়ায়নি তার এই দারুণ পড়ার অভ্যাস। বর্তমান সময়ে এমন বইপ্রেমী অভিনেতা খুঁজে পাওয়া সত্যিই বিরল বলে মন্তব্য করেন তিনি।

বিশ্বরাজনীতি থেকে শুরু করে সাহিত্য—চারপাশের জগৎ নিয়ে সাইফের অগাধ জ্ঞান পরিচালককে দারুণভাবে আকৃষ্ট করেছে। নবাব পরিবারের আভিজাত্য ও সাইফের সাহিত্যপ্রীতি মিলিয়ে দুজনের আড্ডা জমে উঠত চমৎকার। উপহার হিসেবে নবাব পতৌদির স্বাক্ষর করা একটি বিরল বইও পরিচালকের হাতে তুলে দিয়েছেন সাইফ। প্রিয়দর্শনের মুখে তাই এখন শুধুই বলিউডের লোভী, পরিণত ও বাধ্য অভিনেতার প্রশংসার জোয়ার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews