লাকী আখান্দের সুর করে রেখে যাওয়া আরও একটি অপ্রকাশিত গান প্রচারে এসেছে। গোলাম মোর্শেদের লেখা ‘না দুংখ দিয়ে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী স্বরলিপি।

প্রযোজনা সংস্থা ‘গান জানালার’ ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন সজীব দাস। এছাড়া মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন।

গানটি নিয়ে গোলাম মোর্শেদ বললেন, লাকী ভাইয়ের জন্য আমি অনেক গানই লিখেছি। এরমধ্যে বেশ কিছু গান এখনও অপ্রকাশিত। তার জন্য লেখা গানগুলোর মধ্যে এটি অসম্ভব প্রিয় একটি গান। বলা যায়, আমার লেখা সবচেয়ে প্রিয় তিনটি গানের একটি। স্বরলিপি এই প্রজন্মের দারুণ শিল্পী। তার কণ্ঠে গানটি দর্শকপ্রিয় হবে এমনটাই প্রত্যাশা আমার।

স্বরলিপি বললে, আমার সৌভাগ্য যে লাকী আখান্দ স্যারের সুর করা গান গাইতে পেরেছি। একজন শিল্পী হিসেবে অনেক গানই আমরা গাই। কিন্তু তার মধ্যেও কিছু গান থাকে একেবারেই নিজের জন্য, নিজের হয়ে যাওয়া গান। যা কিনা নিজের শিল্পীসত্তাতে প্রশান্তি এনে দেয়। এটি তেমনই একটি গান হয়ে থাকবে আমার জীবনে।

গেল ১৫ এপ্রিল প্রকাশ পেয়েছিল লাকী আখান্দের সুর করা, গোলাম মোর্শেদের লেখা গান 'যার কাছে মন রেখে'। লাকী আখান্দের প্রয়াণ দিবস ছিল ২১ এপ্রিল। নয় বছর আগে ২০১৭ সালে ফুসফুসের ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাস্ত হয়ে চিরবিদায় নেন তিনি।

লাকী আখান্দের সুর করে রাখা বেশ কিছু গান এখনো আছে মোর্শেদের কাছে। সেখান থেকেই পরপর দুইটি গান দর্শকের সামনে এনেছেন এই গীতিকার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews