ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানিয়েছেন, দেশটির বাহিনী সৌদি আরবের একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, আজ বুধবার (২৯ জুলাই) ভোরে সাদা প্রদেশের আকাশে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় সৌদি শত্রুপক্ষের ‘কারিয়াল’ গোয়েন্দা বিমানটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।

ইয়াহইয়া সারি জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবে এবং সার্বভৌমত্বের যেকোনো লঙ্ঘনের জবাব দেয়াকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করে।

অবরোধ ও পাল্টা-অবরোধ নিয়ে সম্প্রতি সৌদি-ইয়েমেন সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সৌদি হামলার জবাবে ইয়েমেনের হাউছি আনসারুল্লাহর নিয়ন্ত্রিত সরকারের বাহিনী সৌদির তেল স্থাপনাগুলো ও সমুদ্রে সৌদি জাহাজ লক্ষ্য করে কয়েকটি হামলা চালিয়েছে।

সূত্র: পার্সটুডে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews