দেশে গত মাসে ২ হাজার ৫৩৩ জন নতুন রোহিঙ্গা প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি আরও জানায়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশে রোহিঙ্গা ঢুকেছে ১ লাখ ৪৬ হাজার ৯৮৯ জন। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন রোহিঙ্গা রয়েছে। গত সোমবার ইউএনএইচসিআর তাদের মাসিক প্রতিবেদনে এসব তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী, রাখাইন রাজ্যে সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় খুঁজছে। এই নতুন শরণার্থীদের চিহ্নিত করে বায়োমেট্রিক শনাক্তকরণ চলছে। শরণার্থীদের মধ্যে ৭৮ শতাংশ নারী এবং শিশু, যেখানে ১২ শতাংশ প্রতিবন্ধী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews