বরিশালের উজিরপুর উপজেলায় দুই দিন ধরে নিখোঁজ থাকা এক সৌদি প্রবাসীর মরদেহ সন্ধ্যা নদীর তীর থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম জানিয়েছেন।

মৃত মোবারক হাওলাদার (৬০) বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত ওয়াহেদ হাওলাদারের ছেলে। দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর দেশে ফিরে উজিরপুরের মুন্ডপাশা গ্রামে জমি কিনে বাড়ি করে বসবাস করছিলেন।

পরিবারের বরাতে ওসি জানান, শারীরিকভাবে অসুস্থ মোবারক হাওলাদার দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার বিকেলে দক্ষিণ শিকারপুর এলাকার মৃত মোশাররফ দফাদারের বাড়ির সংলগ্ন নদীতীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

মৃত্যুর কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন ওসি।

বিডি-প্রতিদিন/সুজন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews