ফুলহামের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ মৌসুম খেলেছেন। সর্বশেষ ছিলেন চ্যাম্পিয়নশিপের ক্লাব মিলওয়ালে। তবে ফুটবলের প্রতি আগের সেই আগ্রহ আর অনুভব করছেন না জো ব্রায়ান। তাই মাত্র ৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ এই ডিফেন্ডার। নিজের মানসিক শান্তির জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দিয়ে ব্রায়ান লিখেছেন, ‘চোখের পলকে সবকিছু শেষ হয়ে গেছে। মনে হচ্ছে, খেলোয়াড়ি জীবনের পর্দা নামানোর এটাই সঠিক সময়। সবার প্রত্যাশামতো নিখুঁত সমাপ্তি না হলেও অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। জীবনের পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য প্রস্তুত।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘প্রতিটি ব্যর্থতা, সাফল্য, বাধা ও অর্জনের সময়ে যারা আমাকে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এটি সত্যিই বিশেষ এক যাত্রা ছিল।’

আরও পড়ুন

আরও পড়ুন

ব্যালন ডি’অর জিততে যা করার, সবই করেছি: কেইন

ব্যালন ডি’অর জিততে যা করার, সবই করেছি: কেইন

মাত্র আট বছর বয়সে ব্রিস্টল সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন ব্রায়ান। ২০১১ সালে পেশাদার চুক্তি সই করার পর পরের বছর ১৮ বছর বয়সে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মূল দলে অভিষেক হয় তার। ব্রিস্টল সিটির হয়ে মোট ২৩০ ম্যাচ খেলেছেন এই ফুটবলার।

২০১৮ সালের গ্রীষ্মে ফুলহামে যোগ দেওয়ার মাধ্যমে প্রিমিয়ার লিগে পা রাখেন ব্রায়ান। ক্লাবটির হয়ে পাঁচ মৌসুমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত আসে ২০১৯-২০ মৌসুমে। ব্রেন্টফোর্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে জোড়া গোল করে ফুলহামকে প্রিমিয়ার লিগে তুলে দেন ব্রায়ান। বিশেষ করে অতিরিক্ত সময়ে প্রায় ৪০ গজ দূর থেকে করা দুর্দান্ত ফ্রি-কিকের গোলটি আজও তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন

আরও পড়ুন

প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নজর থাকবে যে পাঁচ তারকার দিকে

প্রিমিয়ার লিগে নতুন মৌসুমে নজর থাকবে যে পাঁচ তারকার দিকে

ফুলহামের হয়ে ১১৭ ম্যাচ খেলার পর ২০২৩ সালে মিলওয়ালে যোগ দেন ব্রায়ান। এর আগে ফরাসি ক্লাব নিসের হয়েও ধারে খেলেছিলেন তিনি। মিলওয়ালই হয়ে থাকল তার পেশাদার ক্যারিয়ারের শেষ ঠিকানা।

অবসরের ঘোষণার পর সাবেক ক্লাব ফুলহামের অধিনায়ক টম কেয়ার্নি ব্রায়ানকে ‘ফুলহামের কিংবদন্তি’ হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। লেস্টার সিটির সাবেক গোলরক্ষক ক্যাসপার স্মাইকেলও তার অবসর-পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

সূত্র: ফুলহাম এফসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews