ব্যান্ডদল 'হাওয়াই মিঠাই' নতুন গান রিলিজ হবে আজ বুধবার বেলা ৩টায়। গানটির শিরোনাম 'কেন হারিয়ে গেলে'! ইতোপূর্বে হাওয়াই মিঠাই ব্যান্ডের আরো তিনটি গান রিলিজ হয়। গান তিনটির শিরোনাম, কথা হারিয়ে গেছে, দূর থেকে দূরে, কোনো কষ্ট নেই!

ব্যান্ডের ম্যানেজার তুষার নিশ্চিত করেন ঈদের পর তাদের আরো দু’টি নতুন গান আসতে যাচ্ছে! তিনি বলেন, ঈদে আমরা একসময় নতুন ক্যাসেট বের হবার অপেক্ষায় থাকতাম। এখন সেই যুগ নেই তবুও আমরা সেই সময়ের আমেজে নতুন গান রিলিজ করেছি নিজেরদের ভালো লাগা থেকে!

গানগুলো তাদের ইউটিউব চ্যানেল (Hawai Mithai Band)সহ স্পটিফাই, এপল মিউজিক, ফেসবুক ইত্যাদি সব ধরণের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

Haoai Mithai-02

এছাড়াও তাদের প্রথম গান "দূর থেকে দূরে" রিলিজ হয় ২০২৪ সালের ১১ জুলাই। প্রথম গানের সাফল্যের পর একই বছর ২১ নভেম্বরতাদের দ্বিতীয় গান "কথা হারিয়ে গেছে" প্রকাশিত হয়।

'হাওয়াই মিঠাই' ব্যান্ডটি ২০১৮ সাল থেকে নিয়মিত লাইভ পারফরম্যান্স করে আসছে। তাদের গানে ৯০ দশকের স্বর্ণালী যুগের প্রাণবন্ত ছোঁয়া পাওয়া যায়। তারা মূলত বাংলাদেশী রক, ফোক ফিউশন ও ক্ল্যাসিক্যাল ধারার গান করে থাকে।

ব্যান্ডের লাইন আপে আছেন, ভোকাল- শান্ত ও রবি, লিড গিটার- তুষার, কীবোর্ড- অতনু , বেজ- সোহেল ও ড্রামস- শাওন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews