কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১ মে) সন্ধ্যায় উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা সজিব বেপারী নামের ওই ব্যক্তিকে আটক করেন।  তিনি ৮ এপিবিএনে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে সজিবকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

৮ এপিবিএনের কমান্ডিং অফিসার রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, সজিব বেপারী ছুটি নিয়ে কর্মস্থল থেকে বের হয়েছিলেন। কীভাবে তিনি এ ধরনের কর্মকাণ্ডে জড়ালেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩০ বিজিবির রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews