হাইতির ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক সুরক্ষা প্রধান জঁ অঁরি পেতিত বলেন, ঘটনাটি শনিবার সিটাডেল হেনরিতে ঘটেছে। এটি সিটাডেল লাফেরিয়ের নামেও পরিচিত। হাইতি ফ্রান্স থেকে স্বাধীনতা লাভের অল্প পরেই এই দুর্গ নির্মিত হয়। দুর্গটি উত্তর হাইতির একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। নিহতদের মাঝে অনেকেই তরুণ। এসময় আরও কয়েক ডজন মানুষ আহত হন। এ খবর দিয়েছে গার্ডিয়ান অনলাইন। দেশটির সংস্কৃতিমন্ত্রী এমানুয়েল মেনার্ড ৩০ জন মারা গেছেন বলে নিশ্চিত করেন। তিনি বলেন, আহতদের বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং একটি উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছে।

মেনার্ড আরও বলেন, ১৯৮২ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত এই দুর্গটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। ফেসবুকে পোস্ট করা একটি সরকারি বিবৃতিতে হাইতির প্রধানমন্ত্রীর কার্যালয় গভীর দুঃখ প্রকাশ করেছে। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন হাইতিতে বিভিন্ন গ্যাংয়ের সঙ্গে সরকারের ব্যাপক সহিংসতা হচ্ছে। সংঘাতে বেসামরিক নাগরিকরা গণহারে মারা পরছেন। সেইসাথে তারা নিরাপত্তা বাহিনীর মারাত্মক দমন-পীড়নের মুখোমুখি হচ্ছেন। সম্প্রতিক সময়ে দুর্যোগ পিছু ছাড়ছে না হাইতিকে। ২০২১ সালে সেখানে জ্বালানি ট্যাঙ্কের বিস্ফোরণে ৯০ জনের মৃত্যু হয় এবং একই বছরে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২,০০০ মানুষের প্রাণহানি হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews