চাঁপাইনবাবগঞ্জে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিকরা। বৃহস্পতিবার রাত থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে চাঁদা বিরোধে চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল বন্ধ করার পর সুরাহা না হলে সব পরিবহন বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন অন্য একটি পরিবহন শ্রমিকরা। গতকাল সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ধ্যার মধ্যে চাঁদা আদায় বন্ধ না হলে সন্ধ্যার পর সব পরিবহন বন্ধ করে দেওয়া হবে।