ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। কয়েক ডজন নাবিককে হত্যার প্রতিশোধ নিতে এ হামলা চলানো হয়েছে এমনটি বলছে ইরানের সামরিক বাহিনী। এ খবর দিয়েছে আল-জাজিরা।

ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ড্রোন দিয়ে পশ্চিম জেরুজালেমে অবস্থিত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে।
যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’র ‘বীরদের রক্তের বদলা’ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুর দিকে ইসরাইলের এক বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews