মধ্যপ্রাচ্যে মার্কিনি ও ইহুদিবাদিদের গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘নির্লজ্জ ও বর্বরোচিত অপরাধের’ কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

ইরানের সংবাদ সংস্থা ডিফাপ্রেসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে

শেকারচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী তাদের ‘হতাশা থেকে এবং (ইরানি) সশস্ত্র বাহিনীর মোকাবিলা করতে না পারার’ কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে।

মুখপাত্র আরও বলেন, তাদের এ বর্বরোচিত কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলছি। কারণ, আমরা শিগগিরই এর প্রতিশোধ নেব এবং তাদের ওপর প্রাণঘাতী হামলা চালাব।

বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আঞ্চলিক দেশগুলোকে শত্রু বাহিনীর গোপন আস্তানাগুলো প্রকাশ করার আহ্বান জানান শেকারচি।

তিনি বলেন, “আমি এই অঞ্চলের মুসলিম জনগণ ও দেশগুলোর কাছে অনুরোধ করছি, তারা যেন আমাদের আমেরিকান-ইহুদিবাদী বাহিনীর গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়। এতে সাধারণ মানুষের কোনও ক্ষতি হবে না এবং যারা এ অঞ্চলের মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে, আমরা নিখুঁতভাবে তাদের ওপর আঘাত হানতে পারব।” সূত্র: দ্য গার্ডিয়ান

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews