ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেছেন, ঢাবি শিক্ষার্থী ও ঢামেক এর চিকিৎসকের সংঘর্ষের ঘটনায় দোষীদের চিহ্নিত করতে ঢাবি মেডিক্যাল ফ্যাকাল্টির ডিনের নেতৃত্বে ছয় সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে প্রতিবেদন দাখিল করা হবে।

প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এদিকে ঢাকা মেডিক্যালে চিকিৎসা সেবা প্রায় ৩ ঘণ্টা বন্ধ থাকার পর জরুরি সেবা চালু করেছে চিকিৎসক।

বুধবার সন্ধ্যার পর ঢাকা মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসক দীপ্ত নুর কল্লোল জানান, ২৪ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম ইন্টার্ন চিকিৎসকদের।

পরে রাত নয়টায় সংঘর্ষের ঘটনায় সমস্যা সমাধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সভাকক্ষে হাসপাতালের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশে ডিসি ও শিক্ষার্থীদের প্রতিনিধিসহ উভয় পক্ষ আলোচনায় বসেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews