পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের দূতাবাস এক মার্কিন নারীকে কড়া জবাব দিয়েছে। ওই নারী দাবি করেছিলেন, তাঁর ছেলেদের মধ্যে একজন যুদ্ধবিমানের পাইলট। ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, তিনি এখনো তাঁর ছেলে বা তাঁর ইউনিটের কাছ থেকে কোনো খবর পাচ্ছেন না। তাঁর মন ‘উদ্বেগে ভারাক্রান্ত’ হয়ে আছে।
ইরান সতর্ক করে বলেছে, ইরানি হেফাজতে থাকার চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে থাকাকালে তাঁর ছেলেরা ‘বেশি বিপদে’ রয়েছেন।
নিখোঁজ পাইলটদের জন্য দোয়া চেয়ে ওই নারীর করা বার্তার জবাবে পাকিস্তানে অবস্থিত ইরানি দূতাবাস লিখেছে, ‘নিশ্চিত থাকুন, ইরানি হেফাজতে থাকার চেয়ে ডি জে ট্রাম্পের অধীনে আপনার ছেলেরা বেশি বিপদে আছে। দোয়া করুন, যেন তিনি মার্কিন উদ্ধারকারী দলের হাতে পড়ার চেয়ে ইরানের হাতে বন্দী থাকেন। মুসলিম ও সভ্য ইরানি হিসেবে আমরা জানি, কীভাবে বন্দীদের সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করতে হয়।’