লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দেশে ছোটখাটো ঘটনা ঘটছে। তবে শপথ দ্রুত হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তিনি এ কথা জানান।

এ সময় এ্যানী চৌধুরী বলেন, সরকার প্রধান ও দলীয় প্রধান এক ব্যক্তিই হতে পারবেন না সেই শর্তের বিষয়ে বিএনপির পদক্ষেপ কি হবে তা শপথের আগেই পরিষ্কার করবে দল।

তিনি জানান, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র প্রচার সম্পাদক  সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে তিনিও শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে সমন্বয় এবং সকল প্রস্তুতি তদরকি করছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই নিয়ে এক সমন্বয় সভা‌ অনুষ্ঠিত হয়েছে রোববার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews