গত ১১ মে, সোমবার রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক স¤পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর স¤পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেয়ার ঘটনায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ স¤পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জয় চৌধুরীর এই হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলেন, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। জয় চৌধুরী শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি, রুহুল আমিনের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে রুহুল আমিন পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এমতাবস্থায়, জয় চৌধুরী তাকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন বলে প্রতীয়মান হচ্ছে। শুধু তাই নয়, জয় চৌধুরী গত ১০ মে বিকেলে বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকার এফডিসিতে দায়িত্ব পালন করতে গেলে তাকে বাচসাস নির্বাচনে ‘খেলে দেব’ বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন। বাচসাস এবং বাচসাস-এর সদস্যদের সাথে তার এহেন ঔদ্ধত্যপূর্ণ ও মাস্তানীসুলভ আচরণ কোনো দায়িত্বশীল চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে কাম্য হতে পারে না। তারা বলেন, বাচসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক সংগঠনের ভূমিকা পালন করে আসছে। চলচ্চিত্রের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাচসাস-এর সুনাম রয়েছে। বাচসাস-এর সভাপতি ও সাধারণ স¤পাদক মনে করেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণে কর্মরত সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কাম্য। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার অপচেষ্টা বরদাশতযোগ্য নয়। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উচিৎ, তার সাংগঠনিক স¤পাদক জয় চৌধুরীর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত পার¯পরিক দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews