গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাদেকুল ইসলাম নাইম শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদেকুল ইসলাম নাইম শেখ বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগড় এলাকার সুজা মিয়ার ছেলে। গতকাল বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক। এর আগে রবিবার দিবাগত রাতে ফাঁসিতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।