ইসরাইলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানির হত্যাকারীদের অবশ্যই ‘চড়া মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বুধবার (১৮ মার্চ) লিখিত বার্তায় তিনি এই কড়া হুঁশিয়ারি দেন।

তেহরানে লারিজানির জানাজার দিন নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘নিঃসন্দেহে এমন একজন ব্যক্তিত্বকে হত্যা করাই প্রমাণ করে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। একইসাথে ইসলামের শত্রুরা তার প্রতি কতটা বিদ্বেষ পোষণ করে, এটি তারও বহিঃপ্রকাশ।’

যুদ্ধের শুরুতে নিজের বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ওই দায়িত্ব নেন মোজতবা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর তিনি এখনো প্রকাশ্যে আসেননি।

লিখিত বার্তায় মোজতবা খামেনি আরো বলেন, ‘ঝরে পড়া প্রতিটি রক্তবিন্দুর দাম আছে। এই শহীদদের হত্যাকারী অপরাধীদের খুব শিগগিরই সেই মূল্য পরিশোধ করতে হবে।’

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews