এক ম্যাচ হাতে রেখে জে গ্রুপপর্বের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করে রেখেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে শেষ বত্রিশের প্রতিপক্ষও ঠিক হল তাদের, এবারের বিস্ময় কেপ ভার্দেকে পেল তারা। লিওনেল স্কালোনির দলের মুখোমুখি হওয়ার কথা ছিল এইচ গ্রুপের দুইয়ে থেকে শেষ করা দলটির। যেখানে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপে এসেই নকআউটের যোগ্যতা অর্জন করা কেপ ভার্দে।

শনিবার ভোর পর্যন্ত নকআউটে সম্ভাব্য চারটি প্রতিপক্ষের নাম ছিল আর্জেন্টিনার সামনে। যেখানে এইচ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলটির অপেক্ষা ছিল। সকাল গড়াতে গড়াতে নির্ধারণ হয়ে গেল টেবিলের অবস্থান।

গ্রুপটিতে লড়াইয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। অন্য ম্যাচে, কেপ ভার্দে এবং সৌদি আরবের ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র। স্প্যানিয়ার্ডরা টেবিলে শীর্ষে, ভার্দিয়ানরা দ্বিতীয় হয়ে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ। তিনে আছে উরুগুইয়ানরা, যারা আসর থেকে বিদায় নিয়েছে সৌদির সঙ্গে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ বত্রিশে, ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ম্যাচ গড়াবে ভোর ৪টায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews