সংবিধান সংস্কার পরিষদ গঠন না হলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এমন পরিস্থিতি সৃষ্টি হলে রাজপথে নামার প্রস্তুতি নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম দাবি করেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাইয়ের যোদ্ধা ও আহতদের বিচার নিশ্চিত করতে হবে। 

তিনি বলেন, শুধু শেখ হাসিনার পতন নয়, স্বৈরাচারী কাঠামোর পতনই ছিল আন্দোলনের লক্ষ্য। চব্বিশের অভ্যুত্থানে সাধারণ মানুষ প্রাণ দিলেও এর সুবিধা ভোগ করছে রাজনৈতিক দলগুলো।

তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অপসারণের মাধ্যমে বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। একই সঙ্গে সরকার ঋণখেলাপীদের পুনর্বাসন করছে বলেও অভিযোগ করেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews