স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী। 

মঙ্গলবার (৩ ফেব্রয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর এলাকায় নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

জামায়াতের উদ্দেশে এসএম জিলানী বলেন, ২৪ সালে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা সম্মিলিতভাবে যে গণঅভ্যুত্থান সংগঠিত করেছিল একটি গোষ্ঠী সেই গণঅভ্যুত্থানের একক দাবিদার হিসেবে নিজেদেরকে জাহির করছে। একাত্তরের পরাজিত শক্তি চব্বিশকে সামনের দিকে এনে মহান মুক্তিযুদ্ধকে ম্লান করে দিতে চাচ্ছে।

তিনি বলেন, যখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তখন বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। স্বাধীনতাবিরোধী ও একাত্তরের পরাজিত শক্তি তারা নতুন করে বাংলাদেশে জাল বিস্তার করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসতে চাচ্ছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়েছিল সেই স্বাধীনতাকে তারা ধ্বংস করে দেওয়ার পাঁয়তারা করছে। আজকে আপনাদের বুঝতে হবে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুক্তিযোদ্ধাদের দল কারা। তাদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে। 

আরও পড়ুন

আরও পড়ুন

প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি পেলেন হান্নান মাসউদের স্ত্রী

প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি পেলেন হান্নান মাসউদের স্ত্রী

নির্বাচনি জনসভায় গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জীবেশ বাড়ৈর সভাপতিত্বে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews