ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে ইতালিয়ান ক্লাবগুলোর সময়টা একদমই ভালো যাচ্ছে না। গত পরশু জুভেন্টাস ও আতালান্তার হারের পর এবার হারের মুখ দেখলো ইন্টার মিলান। নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট এর কাছে গতকাল ৩-১ ব্যবধানে হারে ইন্টার। এই জয়ে ইতিহাস গড়েছে বোডো। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের বাইরের দল হিসেবে ম্যানচেস্টার সিটি, আটলেটিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো শক্তিশালী দলকে টানা তিন ম্যাচে হারানোর বিরল কীর্তি গড়লো তারা। অন্য ম্যাচে কারাবাগকে ৬-১ গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেড। দলটির হয়ে প্রথমার্ধেই একাই ৪ গোল করে রেকর্ড গড়েন অ্যান্থনি গর্ডন। এছাড়া আটলেটিকো মাদ্রিদ ও ক্লাব ব্রুগার ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারায় লেভারকুসেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews