ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশ বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বেসামরিক বিমান চলাচল বাজারের একটি। অথচ আজ পর্যন্ত বাংলাদেশি এয়ারলাইনসগুলো আন্তর্জাতিক যাত্রী বাজারের ৩০ শতাংশের কম সেবা প্রদান করছে, যেখানে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশে আসা-যাওয়া করা যাত্রীদের কাছ থেকে বার্ষিক প্রায় ৪৫০ কোটি ডলার আয় করছে।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশকে ইউরোপ, ওশেনিয়া ও উত্তর আমেরিকার প্রধান প্রধান গন্তব্যের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আমরা অতিরিক্ত ওয়াইড-বডি বা সুপরিসর বিমান যুক্ত করার প্রস্তুতি নিচ্ছি, যা ইউএস-বাংলা এয়ারলাইনসকে আন্তর্জাতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে পৌঁছে দেবে।’

তিনি জানান, এভিয়েশন খাতে দেশের মানুষের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করতে ইউএস-বাংলা এয়ারলাইনস সম্পূর্ণ নিজস্ব খরচে ২০০ জন তরুণ ও মেধাবী বাংলাদেশিকে যোগ্য পাইলট হিসেবে গড়ে তুলতে পূর্ণাঙ্গ অর্থায়নে প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। পাশাপাশি ১০০ জন তরুণ বাংলাদেশিকে সার্টিফাইড এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews