রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের ফুটপাত থেকে অভিজাত বিপণিবিতান প্রায় সবখানেই অবাধে বিক্রি হচ্ছে তথাকথিত ফলের জুস। অথচ এগুলোর অধিকাংশতেই প্রকৃত ফলের ছিটেফোঁটাও নেই। কৃত্রিম রং, মিষ্টি সিরাপ, রাসায়নিক ফ্লেভার আর পানি মিশিয়ে বানানো এসব ‘জুস’ শুধু প্রতারণাই নয়, এটি ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে আগামী প্রজন্মের জন্য। এই ভেজাল জুসে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক উপাদান লিভার, কিডনি ও পরিপাকতন্ত্রের ভয়াবহ ক্ষতি করতে পারে। পাশাপাশি এই উপাদানগুলোর দীর্ঘমেয়াদে গ্রহণের ফলে ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিসসহ জটিল রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। শিশু-কিশোর থেকে শুরু করে কর্মজীবী মানুষ, এমনকি অসুস্থ রোগীরাও প্রতিদিন এসব ‘জুস’ পান করছে অজান্তেই, যা ধীরে ধীরে বিষের মতো ক্ষতি করছে তাদের শরীর। নকল জুসের এই সর্বগ্রাসী বিস্তার রোধ নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো একটা প্রজন্ম স্বাস্থ্যঝুঁকির গহ্বরে তলিয়ে যাবে। তাই অবিলম্বে বাজার নজরদারি বাড়িয়ে জালিয়াত ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

প্রজ্ঞা দাস
শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews