অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জ্বালানির মূল্য নিয়ে সরকারের আলোচনা হয়েছে এবং এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, উচ্চমূল্যে তেল-গ্যাস কিনতে গিয়ে সরকারি তহবিলের ওপর বড় চাপ তৈরি হচ্ছে। এভাবে দীর্ঘদিন চললে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রভাব পড়তে পারে।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। এ অনুষ্ঠানে কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) অনুষ্ঠিত চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এতে তিনি প্রধান অতিথি ছিলেন। ইয়ং ওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রামের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews