রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী জাদুঘর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। প্রতিনিয়তই রাজবাড়ীটিতে ঘুরতে ও পরিদর্শন করতে আসেন দেশ-বিদেশের নানা শ্রেণি-পেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ জুন) দুপুর সোয়া ২ টার দিকে রাজবাড়ী পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এ সময় রাজবাড়ীতে নির্মিত জাদুঘর, রানীরঘাট, গোবিন্দ মন্দির, আন্নিক মন্দির, শিবমন্দিরসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন তিনি। রাজবাড়ীটি পরিদর্শন কালে রাষ্ট্রদূতের চোখে মুখে উচ্ছলতা দেখা যায়।

তিনি বলেন, রাজবাড়ীটির আরও অনেক উন্নয়ন দরকার। ভবিষ্যতে মার্কিন রাষ্ট্রদূতের পক্ষ থেকে রাজবাড়ীটির উন্নয়নে সহযোগিতা করা হবে।

সফরকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ছাড়াও তার সঙ্গে ছিলেন বেশ কয়েকজন সঙ্গী।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান, থানার

ওসি ফরিদুল ইসলাম, হাইওয়ে ওসি মোজাম্মেল হক ও রাজবাড়ী রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।

ইখা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews