উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়া শিউলি আজিমের মা বাসনা আজিম মারা গেছেন। অভিজ্ঞ ডিফেন্ডারের দুঃসময়ে তার পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সতীর্থরা। বাতিল করা হয়েছে সকালের অনুশীলন সেশন।

বুধবার সেমি ফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগের দিন ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে অনুশীলনের কথা ছিল মনিকা-মারিয়াদের। কিন্তু ভোরে আসে শিউলির মা মারা যাওয়ার দুঃসংবাদ।

বাংলাদেশের গত দুটি সাফ জয়ে রক্ষণে নির্ভরতা ছিলেন শিউলি। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা দলের সবচেয়ে বয়সী খেলোয়াড় তিনি।

বুকের ব্যথার জন‍্য মালদ্বীপের বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম‍্যাচে খেলতে পারেননি শিউলি। ভারত ম্যাচের আগে অনুশীলনে ফেরেন তিনি। তবে, ৩-০ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচেও তাকে খেলাননি কোচ পিটার জেমস বাটলার।

গত দুই আসরের ফাইনালে নেপালকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

বিডি-প্রতিদিন/এআইডি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews